রংপুরে ইয়াবা ট্যাবলেট বিক্রির অভিযোগে মহানগর পুলিশ আনিছুল ইসলাম ওরফে ভোলা নামে এক যুবককে গ্রেফতার করেছে।
রবিবার রংপুর মেট্রোপলিটন সহকারী পুলিশ কমিশনার আলতাফ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার রাতে তাকে কাউনিয়ার হারাগাছ পশ্চিম পাড়া পোদ্দার পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, আনিছুর ইসলাম ওরফে ভোলা হারাগাছ পশ্চিম পাড়া পোদ্দার পাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। সে তার বাসায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিল। পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মহানগর পরশুরাম থানায় মাদক আইনে মামলা করা হয়। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
