ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে নভোএয়ারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। ইউসিবির কার্ডস বিভাগের প্রধান ও এফভিপি নেহাল এ হুদা এবং নভোএয়ারের মার্কেটিং ও সেলসের প্রধান মেস-বাহ-উল-ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী ইউসিবির সব ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রহীতারা নভোএয়ারের ওয়েবসাইট, অ্যাপ ও সেলস অফিস থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক টিকিট ক্রয়ের ক্ষেত্রে বেস ফেয়ারের ওপর ১০ শতাংশ ছাড় উপভোগ করবেন
০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান এতে প্রধান অতিথি ছিলেন। ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন
০০০
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ‘অর্ধবার্ষিক ব্যবসায় সম্মেলন শনিবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ১৩৯ জন শাখাপ্রধান ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি এবং সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী
০০০
এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের অর্ধবার্ষিক ম্যানেজারস মিট-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আবু মোহাম্মদ সাইদুর রহমান, পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, এ কে এম মোস্তাফিজুর রহমান
