চট্টগ্রামে চামড়াশিল্প বাঁচাতে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২১:০৭

 ‘কাঁচা চামড়া ও চামড়াশিল্প বাঁচাতে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা গতকাল শনিবার নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। রীফ লেদার লিমিটেড আয়োজিত সভায় বক্তারা বলেন, কাঁচা চামড়া সংরক্ষণে আমাদের গুরুত্ব দিতে হবে। পশু থেকে আলাদা করতে গিয়ে অধিকাংশ চামড়া নষ্ট হয়ে যাচ্ছে। কাঁচা চামড়ায় ৫ থেকে ৭ ঘণ্টার মধ্যে লবণ দিতে হবে। আর দক্ষ লোক দিয়ে চামড়া আলাদা করতে হবে। চামড়ার যথাযথ মান সংরক্ষণের ওপর ন্যায্যমূল্য প্রাপ্তি নির্ভর করছে।

মদিনা ট্যানারির মালিক আবু মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন টি কে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম। বক্তব্য রাখেন—লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস সোসাইটি বাংলাদেশের সভাপতি তারিকুল ইসলাম খান, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. মনিরুল ইসলাম. রীফ লেদার লিমিটেডের পরিচালক মো. মখলেসুর রহমান, কাঁচা চামড়া আড়তদার সমিতির সাবেক সভাপতি মুসলিম উদ্দিন, বর্তমান সভাপতি আবদুল কাদের, লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস সোসাইটির ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ আফজাল হোসাইন ও রীফ লেদার লিমিটেডের উত্পাদন ব্যবস্থাপক মো. আবু সোলায়মান প্রমুখ।