এনসিপির সঙ্গে একীভূত হচ্ছে না গণঅধিকার পরিষদ  

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১৫:৪০

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সঙ্গে একীভূত হচ্ছে না গণঅধিকার পরিষদ। বুধবার (১ অক্টোবর)  গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান এক ফেসবুক পোস্টে এ কথা জানান। 

শাকিল লেখেন, 'গণঅধিকার পরিষদ কোনো রাজনৈতিক দলের সাথে একীভূত হবে না। গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার কোনো সম্ভাবনা নেই'।

এর আগে, দেশের তরুণদের নিয়ে গঠিত দল দুইটি একীভূত হওয়ার বিষয়ে আলোচনা করছে বলে গুঞ্জন উঠেছিলো। তবে আনুষ্ঠানিক ভাবে কোনো দলই এ ব্যাপারে কিছু জানায়নি।  

 

 

ইত্তেফাক/এসএএস