জামিন সংক্রান্ত বক্তব্য আইজিপির নয়: পুলিশ সদর দফতর

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১৬:৩৯

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের বক্তব‍্য হিসেবে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ফটোকার্ডে প্রচারিত জামিন পাওয়া সংক্রান্ত বক্তব‍্য আইজিপির নয় বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

বুধবার (১ অক্টোবর) পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফটোকার্ডে উল্লেখিত ‘গ্রেপ্তার করা বড়-বড় অপরাধীরা দুই-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায় কীভাবে তা বোধগম্য নয়’ এ কথা আইজিপি বলেননি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে দেওয়া আইজিপির বক্তব্য বিকৃত করে এ ফটোকার্ড প্রস্তুত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ইত্তেফাক/এনএ