মাত্র তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলকে পৌঁছে গেলেন মুশফিকুর রহিম। ক্যারিয়ারের ২১৫তম ম্যাচে নেমে তিনি এই মাইলফলকে পা রাখলেন। মাইলফলক স্পর্শ করতে আট রান প্রয়োজন ছিল তার। বাংলাদেশ ব্যাটিং ইনিংসের ১৫তম ওভারে শ্রীলঙ্কার অফ-স্পিনার আকিলা ধনঞ্জয়ার দ্বিতীয় বল স্কয়ার লেগে পাঠিয়ে দিয়ে এক রান নিয়ে ওয়ানডেতে ৬ হাজার রান পূর্ণ করেন মুশফিক। মুশফিকের রান এখন ৬০৯০। গতকাল ৯৮ রানে অপরাজিত থাকেন তিনি। মুশফিকের আগে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ৬ হাজার রান করেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তামিমের রান ৬৮৯০, আর সাকিবের রান ৬৩২৩।
