৩৪ মাস পর

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২১:৩০

রুবেল হোসেনকে গতকাল একাদশেই রাখা হলো না। ফেরানো হয়েছে তাইজুল ইসলামকে। এই নিয়ে ৩৪ মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরলেন তিনি।  বাঁহাতি এই স্পিনার সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে। এরপর টেস্টে নিয়মিত হলেও ওয়ানডেতে কখনোই জায়গা হয়নি তার। এর আগে ২০১৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই হ্যাটট্রিকসহ চার উইকেট নিয়েছিলেন তিনি। এরপর আর কখনোই সেভাবে ওয়ানডেতে নিজেকে মেলে ধরতে পারেনি। তাই গতকালকের আগে তার ওয়ানডের সংখ্যা মাত্র চারটি। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩৩ মাস পর ওয়ানডেতে ফিরেছিলেন পেসার শফিউল ইসলাম।