চট্টগ্রামে ফুটসাল

দ্বিতীয় পর্ব আজ শুরু

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২১:৩০

চট্টগ্রামে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব আজ সোমবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে। প্রথম দিনে দুটি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম খেলায় বাংলাদেশ বয়েজ ক্লাবের মোকাবিলা করবে আবদুল মাবুদ স্মৃতি সংসদ এবং দ্বিতীয় খেলায় লাগুন্ডালা এফসি প্রতিদ্বন্দ্বিতা করবে বাকলিয়া ফুটবল ক্লাবের বিপক্ষে। খেলা শুরু হবে বিকাল ৪টায়।

দ্বিতীয় পর্বের অন্য চার দল হচ্ছে—কিষোয়াণ এফসি, মাদার্শা একাদশ, ডেফিল্যাক্স ও সন্ধান ফাউন্ডেশন। টুর্নামেন্টের ২৭টি দল আট গ্রুপে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করে। এতে সর্বাধিক পয়েন্ট অর্জন করে আটটি দল দ্বিতীয় পর্বে উঠে আসে।