এক ম্যাচ নিষিদ্ধ জামাল ভুঁইয়া

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২১:৩১

লিগের খেলায় সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক জামাল ভুঁইয়া রেফারির মান নিয়ে কথা বলায় তাকে এক ম্যাচ সাসপেন্ড করা হয়েছে। সঙ্গে জরিমানাও করা হয়েছে বলে বাফুফে সূত্রে জানা গেছে। সাইফ স্পোর্টিংয়ের অধিনায়ক জামাল আজ বসুন্ধরা কিংসের বিপক্ষে ময়মনসিংহের ম্যাচে খেলতে পারবেন না।