‘সিরিজ নিশ্চিত’ করার ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ 

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ২০:৪৭

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। শুক্রবার (৩ অক্টোবর) শারজায় টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক জাকের আলী অনিক।

সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে জয় পায় বাংলাদেশ। তাই এই ম্যাচ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা। সেই লক্ষ্যেই আজ মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই আফগানদের সামনে। 

দ্বিতীয় টি-টোয়েন্টির একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও তানজিম হাসান নেই। তাদের জায়গায় একাদশে এসেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী অনিক (অধিনায়ক), নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।

 

ইত্তেফাক/জেডএইচ