ইয়াবা আমিনের সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে আদালত

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২২:০১

ইয়াবা সম্রাট মোহাম্মদ আমিনের সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রবিবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আকবর হোসেন মৃধা এ আদেশ দেন।  আদালত সূত্র জানায়, মোহাম্মদ আমিনের মালিকানাধীন নগরীর খুলশী থানার ষোলশহর মৌজার দুই শতাংশ জমি, একটি প্রিমিও মডেলের প্রাইভেট কার ও একটি মাইক্রোবাস জব্দের নির্দেশ দেন আদালত। পাশাপাশি ইউসিবিএল ব্যাংকের নগরীর ও.আর নিজাম রোড শাখা এবং মুরাদপুর শাখা দু’টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন।

গত ১৯ জুন তালিকাভুক্ত ইয়াবার কারবারি মোহাম্মদ আমিনের বিরুদ্ধে উেসর সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং তথ্য  গোপনের অভিযোগে মামলা করে দুদক। গত ২২ জুলাই মোহাম্মদ আমিনের সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব স্থগিত চেয়ে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক শরিফ উদ্দীনের আবেদনের ওপর শুনানি হয়। দুদক আইন-২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় করা মামলায় আমিনের বিরুদ্ধে ৩২ লাখ ২৯ হাজার ৩৫৩ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি অর্জনে ‘অসত্ উদ্দেশ্যে তথ্য গোপন করে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রদানের’ অভিযোগ আনা হয়েছিল। একইসাথে জ্ঞাত আয়ের উেসর সাথে সঙ্গতি না থাকা ৬ কোটি ৩৫ লাখ ৭৯ হাজার ৮৪ টাকা স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগও করা হয়।

আসামি মোহাম্মদ আমিন টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকার মোহাম্মদ আলীর পুত্র। চট্টগ্রাম মহানগরীর ওআর নিজাম রোড এলাকার ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন আমিন।