রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) :উপজেলার কাঞ্চন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং স্কুল মাঠে বৃক্ষ রোপণ করা হয়েছে। গতকাল রবিবার বিদ্যালয় মাঠে যমুনা ব্যাংক লিমিটেডের কাঞ্চন শাখা আয়োজিত চারা বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী। সভায় বক্তব্য রাখেন যমুনা ব্যাংক লিমিটেড কাঞ্চন শাখার ব্যবস্থাপক একরামুল গণি, ব্যাংক কর্মকর্তা আব্দুল মোতালেব, আবু হানিফ, বিদ্যালয়ের শিক্ষক জাকিয়া সুলতানা, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন প্রমুখ। —ইত্তেফাক
