ব্রিটিশ কাউন্সিলের ২০০ ডলারের কোর্স বিনা মূল্যে করার সুযোগ

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ১১:১৮

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে আন্তর্জাতিক মানের ইংরেজি কোর্স করার সুযোগ দিয়েছে ব্রিটিশ কাউন্সিল। ‘ব্যবসা ও সামাজিক ইংরেজি (Business & Social English)’ নামের এই কোর্সে শূন্য ক্রেডিট অফারে সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণ করতে পারবে শিক্ষার্থীরা।

গত ৩০ সেপ্টেম্বর কারিগরি শিক্ষা বোর্ডের এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

কোর্সটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যার মেয়াদ ১৪৪ ঘণ্টা এবং এটি ৬টি থিমে বিভক্ত। অনুশীলনভিত্তিক এই কোর্সটি সম্পন্ন করতে সাধারণত ২০০ মার্কিন ডলার (প্রায় ২৩,০০০ টাকা) খরচ হয়ে থাকে। তবে UNDP-এর ফিউচারনেশন প্রোগ্রামের আওতায় এই খরচ সম্পূর্ণ বৃত্তি হিসেবে প্রদান করা হবে।

এই সুযোগ পেতে হলে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ পর্ব বা তদূর্ধ্ব পর্বে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রতিষ্ঠানপ্রধানের মাধ্যমে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্রে UNDP ফিউচারনেশন প্রেরিত ছক অনুসারে তথ্য পূরণ করতে হবে।

কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

 

 

ইত্তেফাক/আইএ