শাবির ভর্তি পরীক্ষা অক্টোবরে

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০০:২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের নির্ধারণ করা তারিখ হচ্ছে অক্টোবর মাসের ১৯ অথবা ২৬ তারিখ। রবিবার একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। উপাচার্য বলেন, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুসারে আগামী ১৯ অথবা ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি আরো জানান, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।          ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  (www.sust.edu/admission) এ জানা যাবে।