ধোবাউড়ায় মাকে ছুরিকাঘাত করে ছেলের আত্মসমর্পণ

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০০:২২

ধোবাউড়া উপজেলায় মাকে ছুরিকাঘাত করে থানায় এসে আত্মসমর্পণ করেছে ছেলে। শনিবার রাত ১১টা ৪০ মিনিটে ধোবাউড়া থানায় হাজির হন উপজেলার গামারীতালা ইউনিয়নের চকপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে জাহাঙ্গীর (১৯)। তিনি ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ মোল্যার কাছে এসে বলেন মা মরিয়ম বেগমকে (৪৫) তিনি ছুরিকাঘাত করেছেন। জাহাঙ্গীর বলেন, প্রতিদিন মা তাকে বকা দেওয়ায় মাকে ছুরিকাঘাত করেছেন। পুলিশ আহত মরিয়ম বেগমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে প্রেরণ করেছে। গতকাল এএসপি আলমগীর হোসেন ধোবাউড়া থানায় এসে ছেলে জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করেন। ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ মোল্যা জানান, মামলার প্রস্তুতি চলছে।