সোনারগাঁও প্রেসক্লাব নির্বাচন

সভাপতি অসিত, সম্পাদক তুষার

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০০:২২

নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেসক্লাবের নির্বাচনে অসিত কুমার দাস ও আল আমিন তুষার পরিষদ নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের সোনারগাঁও প্রতিনিধি অসিত কুমার দাস, সহসভাপতি পদে দৈনিক আমার দেশ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি ফজলে রাব্বী সোহেল, সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের আল আমিন তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি হাসান মাহমুদ রিপন, অর্থ সম্পাদক পদে দৈনিক সমকালের সোনারগাঁও প্রতিনিধি শাহাদাত হোসেন রতন নির্বাচিত হয়েছেন।