৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন ম্যাক্রোঁ 

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১১:১১

ফ্রান্সের কেয়ারটেকার প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকরনু পদত্যাগ করেছেন। এর ফলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করতে হবে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে। 

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। গত দুই বছরে পাঁচজন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। যার সাম্প্রতিক উদাহরণ লেকরনু। ১৪ ঘণ্টা আগে তিনি নিজের নতুন মন্ত্রিসভা তৈরি করেছিলেন। কিন্তু তা নিয়ে বিরোধীদের প্রবল বিক্ষোভের জেরে তিনি পদত্যাগ করেন। 

ম্যাক্রোঁ লেকারনুকে পদত্যাগপত্র ফিরিয়ে নেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু পদত্যাগী প্রধানমন্ত্রী জানিয়েছেন, ফেরার কোনো সম্ভাবনা নেই। 

ম্যাক্রোঁর পেনশন নীতি এই রাজনৈতিক সংকটের অন্যতম কারণ বলে জানিয়েছেন লেকরনু।  

ইত্তেফাক/এসআর