আবারো শুভেচ্ছাদূত হলেন চিত্রনায়িকা পরিমনি। ‘ফেয়ার অ্যান্ড লাভলী’র সাথে প্রথমবারের মতো চুক্তিবদ্ধ হলেন এ সময়ের জনপ্রিয় এই চিত্রনায়িকা। সম্প্রতি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরীমনি আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করেন। চুক্তি অনুযায়ী আগামী ২ বছর এ নায়িকা কাজ করবেন এই পণ্যের সাথে। শুভেচ্ছাদূত হিসেবে পরীমনিকে পেয়ে আশাবাদী প্রতিষ্ঠানটি। পরীমনিও আগামীতে দেশের নারীদের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা।
