ঢাকায় গ্রেপ্তার ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহফুজুল হক

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০১:৪৫

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক (মাহফুজ) কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৮ অক্টোবর) রাতে ঢাকার ডেমরা থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মাহফুজুল হক ফরিদগঞ্জ পৌর সদর এলাকার কাছিয়াড়া গ্রামের মাওলানা শহিদ উল্যার বড় ছেলে। তিনি ২০১৭ সালের পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন।

ডিবি সূত্রে জানা গেছে, বিগত সরকার পতনের পর থেকেই মাহফুজুল হক আত্মগোপণে ছিলেন। অবশেষে বুধবার রাতে ঢাকার ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, মাহফুজুল হকের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নেয়া হয়েছে।

ইত্তেফাক/এএম