জামায়াত কোনো শক্তিকে ভয় করে না: শফিকুর রহমান

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০১:৩০

কোনো শক্তিকেই ভয় করে না জামায়াতে ইসলামী—এমন মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত সরকার গঠন করলে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে, তবে কোনো দেশের একক আধিপত্য থাকবে না।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তালতলা হালিম ফাউন্ডেশনে কাফরুল দক্ষিণ থানা জামায়াতে ইসলামী আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াত সরকার গঠন করলে অর্থনৈতিক খাতে লুটপাট ও অনিয়ম বন্ধ করে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হবে। কেউ চাঁদাবাজি বা অবৈধ সুবিধা নেওয়ার সুযোগ পাবে না।”

তিনি আরও বলেন, “সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে কেউ বাধা দিলে তাকে শক্ত হাতে প্রতিহত করা হবে।”

এর আগে, সম্প্রতি জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা হয়।

ইত্তেফাক/এএম