যুক্তরাষ্ট্রে ইন্টার্নশিপের স্বপ্ন দেখছেন? তাদের জন্য বিশ্বব্যাংক ট্রেজারি সামার ইন্টার্নশিপ ২০২৬ হতে পারে এক অসাধারণ সুযোগ। এই ইন্টার্নশিপে অংশ নিয়ে শিক্ষার্থীরা কাজের পাশাপাশি ফাইন্যান্স, উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়ন সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
বিশ্বব্যাংকের ট্রেজারি বিভাগ বর্তমানে ৬০টিরও বেশি জাতীয়তার পেশাজীবীদের নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটি সমান সুযোগের ভিত্তিতে নিয়োগ দিয়ে থাকে এবং কোনো ধরনের বৈষম্য করে না।
এই সামার ইন্টার্নশিপে অংশ নিয়ে শিক্ষার্থীরা শুধু বিদ্যমান আর্থিক বাজারে নয়, নতুন বাজার তৈরির কাজেও অবদান রাখতে পারবেন। পাশাপাশি বিশ্বের অন্যতম শীর্ষ সংস্থা ও ব্যাংকের সঙ্গে কাজের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ মিলবে।
বিশ্বব্যাংক ইতিমধ্যে বহুল প্রত্যাশিত সামার ইন্টার্নশিপ ২০২৬–এর জন্য আবেদন গ্রহণ শুরু করেছে। এটি ব্যাংকের একমাত্র প্রোগ্রাম, যা বিশেষভাবে কলেজ শিক্ষার্থীদের জন্য সাজানো। পুরো প্রোগ্রামে ইন্টার্নরা সিনিয়র ট্রেজারি অফিসার, ম্যানেজার ও ডিরেক্টরদের সঙ্গে টেকনিক্যাল ও ক্যারিয়ার সেশনে অংশ নেবেন এবং শেষে একটি প্রেজেন্টেশন দিতে হবে।
ইন্টার্নশিপের বিবরণ
সময়সীমা: ১০ সপ্তাহ (২৬ মে থেকে ৩ আগস্ট ২০২৬ পর্যন্ত)
স্থান: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
ধরন: ফুলটাইম
ভাতা ও সুবিধা
- প্রতি ঘণ্টায় ২১.৮০ ডলার (অ-আমেরিকান নাগরিকদের জন্য) এবং ২৬.২০ ডলার (আমেরিকান নাগরিকদের জন্য) ভাতা।
- মোট কাজের সময়: ৪০০ ঘণ্টা।
- সপ্তাহে অন্তত চার দিন অফিসে উপস্থিত থাকতে হবে।
- প্রত্যেক ইন্টার্নকে ল্যাপটপ সরবরাহ করা হবে।
- প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রে কাজের জন্য ভিসা স্পনসর করবে বিশ্বব্যাংক।
আবেদনের যোগ্যতা
- চার বছরের স্নাতক ডিগ্রির সমমানের প্রোগ্রামের দ্বিতীয় বর্ষ শেষে অধ্যয়নরত হতে হবে।
- স্নাতক সম্পন্ন করতে হবে ডিসেম্বর ২০২৬ থেকে সেপ্টেম্বর ২০২৭–এর মধ্যে।
- ভালো একাডেমিক রেকর্ড থাকতে হবে।
- পুরো ইন্টার্নশিপ সময়ে ফুলটাইম কাজের জন্য প্রস্তুত থাকতে হবে।
- একই সঙ্গে অন্য কোনো চাকরি বা ইন্টার্নশিপে নিয়োজিত থাকা যাবে না।
আবেদনপ্রক্রিয়া
আবেদনকারীদের জমা দিতে হবে—
- এক পৃষ্ঠার কভার লেটার (PDF)
- এক পৃষ্ঠার রেজ্যুমে (PDF)
- অর্ধপৃষ্ঠার পারসোনাল স্টেটমেন্ট (PDF)
অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না। আবেদন করতে হবে বিশ্বব্যাংক ট্রেজারি ইন্টার্নশিপ পোর্টালের ওয়েবসাইটে গিয়ে। আবেদন জমা দেওয়ার আগে কভার লেটার ও রেজ্যুমে সঠিকভাবে সাজানো নিশ্চিত করতে হবে।
মূল্যায়নপ্রক্রিয়া
সময়সীমার মধ্যে জমা দেওয়া আবেদনগুলো পর্যালোচনা করবে রিক্রুটমেন্ট কমিটি। নির্বাচিত প্রার্থীদের অনলাইন টেস্ট ও সাক্ষাৎকারের জন্য ডাকা হতে পারে। ফলাফল জানানো হবে ডিসেম্বর ২০২৫–এর মধ্যে।
ভবিষ্যৎ সুযোগ
ইন্টার্নশিপ শেষে যোগ্য প্রার্থীরা বিশ্বব্যাংক ট্রেজারির জুনিয়র অ্যানালিস্ট পদে আবেদন করার সুযোগ পাবেন।
আবেদনের শেষ তারিখ
১২ অক্টোবর ২০২৫।

