ঢাকায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১২:৪৯

আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও এর অঙ্গসংগঠনের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রোববার (১২ অক্টোবর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়া এবং অর্থায়নের অভিযোগে এই সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় এবং গ্রেপ্তার হওয়া সময় ও স্থান সম্পর্কে ডিএমপি কিছু জানায়নি।

ইত্তেফাক/এনএন