গোশতের ৪ পদ

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১৯:২১

আসছে ঈদুল আজহা। এই ঈদে গোশতের নানারকম খাদ্যায়োজন হয়ে থাকে। আর সবারই চেষ্টা থাকে একটু ভিন্ন কিছু আয়োজনের। তাই আমাদের এ আয়োজনে রইল তেমন ৪টি রেসিপি—

বিফ কোফতা কারি

 

উপকরণ :গরুর মাংসের কিমা ২৫০ গ্রাম, মরিচ গুঁড়া আধা চা চামচ, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, ধনে গুঁড়া ২ চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ মিহি কুচি আধা চা চামচ, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো।

কারি তৈরি করতে যা যা লাগবে :পেঁয়াজ কুচি ১ কাপ, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ২ চা চামচ, গরম মসলার গুঁড়া ১ চা চামচ, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, টক দই ১/৪ কাপ (ভালো করে ফেটে নিতে হবে), চিনি ১ চা চামচ, কাঁচামরিচ ৪-৫টি, তেল ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি :কিমার সঙ্গে তেল বাদে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন ১৪-১৬টি ভাগ করে গোল করে কোফতা তৈরি করে অল্প পানি দিয়ে সিদ্ধ করে, ডুবো তেলে হালকা বাদামি করে ভেজে রাখুন। কড়াইতে তেল ও ১ টেবিল চামচ ঘি গরম করে পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে কাঁচামরিচ বাদে সব মসলা দিয়ে কষিয়ে নিন। মসলা কষানো হলে আধা কাপ পানি দিন, বলক উঠলে কোফতাগুলো দিয়ে মাঝারি আঁচে ঢেকে রাখুন। ১০-১২ মিনিট রান্না করুন। এবার কাঁচামরিচ ও ঘি দিয়ে ৫ মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করুন।