বিফ স্টিক কাবাব

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১৯:২২

 

উপকরণ :হাড় ছাড়া গরুর মাংস ৫০০ গ্রাম, টক দই ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, ওয়েস্টার সস ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, জয়ত্রী গুঁড়া ১ চিমটি, ক্যাপসিকাম ১/৪ কাপ, গাজর ১/৪ কাপ, পেঁয়াজ ১/৪ কাপ, বাটার ৩ টেবিল চামচ, শাসলিক কাঠি পরিমাণমতো ও লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি :মাংসের সঙ্গে সবজি ছাড়া বাকি সব উপকরণ মেখে ১ ঘণ্টা রেখে দিতে হবে। এবার কাঠিতে মাংস, ক্যাপসিকাম, পেঁয়াজ ও গাজর গেথে বাটারে দিয়ে ভেজে পছন্দমত সাজিয়ে পরিবেশন করতে হবে।