স্বর্ণার ঝড়ো ফিফটিতে প্রোটিয়াদের বিপক্ষে লড়াকু পুঁজি বাংলাদেশের 

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১৯:২১

জয় দিয়ে ওয়ানডে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর ব্যাটারদের ব্যর্থতায় টানা দুই হারের কিছুটা ব্যাকফুটে চলে যায় টাইগ্রেসরা। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে বেশ উন্নতি করেছে বাংলাদেশ। শুরুটা ধীরগতির হলেও শেষ ১০ ওভারে ৮২ রান তোলে টাইগ্রেস ব্যাটাররা। এতেই ২৩২ রানের লড়াকু পুঁজি পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সোমবার (১৩ অক্টোবর) বিশাখাপত্তনমে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার ফারজানা হক ও রুবাইয়া ঝিলিক। উদ্বোধনী জুটিতে ৫৩ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

Fargana Hoque plays the ball fine, Bangladesh vs South Africa, Women's ODI World Cup, Visakhapatnam, October 13, 2025

এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় বাংলাদেশ। ঝিলিক ৫২ বলে ২৫ ও ফারজানা ৭৬ বলে ৩০ রান করে সাজঘরে ফিরে যান। তাদের বিদায়ের পর ক্রিজে আসা স্বর্ণাকে নিয়ে রানের চাকা সচল রাখে জ্যোতি। 

সাবলীল ব্যাটিংয়ে ৭৭ রানের জুটি গড়েন স্বর্ণা ও জ্যোতি। দলীয় ১৫০ রানে ৪২ বলে ৩২ রান করে আউট হন টাইগ্রেস অধিনায়ক। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। 

Nigar Sultana started briskly, Bangladesh vs South Africa, Women's ODI World Cup, Visakhapatnam, October 13, 2025

তবে একপ্রান্ত আগলে রেখে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন স্বর্ণা। ৩৪ বলে ফিফটি তুলে নেন তিনি। তার এমন ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পক্ষে ম্লাবা নেন ২টি উইকেট। 

ইত্তেফাক/জেডএইচ