মনিরুজ্জামান পলাশ ছাগল ছানা জন্ম নিয়েই ছাগল শতভাগ ব্যঘ্র শাবক সেও দেখেছি জন্ম নিলেই বাঘ। গরুর বাচ্চা গরুই থাকে পাখির ছানা পাখি গাধার বাচ্চা গাধা ছাড়া আর কিছু হয় নাকি? কিন্তু মানুষ জন্ম নিলেই হয় না মানুষ মোটে সাধনাতেই মানুষ কেবল মানুষ হয়ে ওঠে।