নবম দশম শ্রেণির রসায়ন

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১৯:৪৭

কুমার রনজিত্ সুব্রত

সহকারি শিক্ষক,

মোহাম্মদপুর উচ্চবিদ্যালয়, লালমনিরহাট

সুপ্রিয় নবম-দশম শ্রেণির শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা রইল। ভবিষ্যতে উচ্চশিক্ষায় বিজ্ঞান অনুষদে পড়তে হলে এখন থেকেই মনোযোগ দিতে হবে বিজ্ঞানে। আজ  তোমাদের জন্য রসায়ন বিষয়ে পঞ্চম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন উত্তরসহ উপস্থাপন করা হলো।

জ্ঞানমূলক

১। কোন মৌলটির যোজনী শূন্য ?

(ক) Na  (খ)  N (গ)  Ne (ঘ)  Fe

২। সালফারের অনুতে কয়টি পরমান ুবিদ্যমান ?

(ক) ২                        (খ) ৪

(গ)  ৬                       (ঘ) ৮

৩। চিনি গলনের পর বাদামি থেকে কোন রং ধারণ করে ?

 (ক) সাদা                  (খ) কালো

 (গ) নীল                   (গ) সবুজ

৪।ধনাত্মক যৌগমূলক কোনটি ?

(ক) সালফেট               (খ) ফসফোনিয়াম

(গ) ফসফেট                (ঘ) কার্বনেট

৫। কোনটিতে তিনটি পরমান ুবিদ্যমান ?

(ক) ওজোন                 (খ) ক্লোরিন

(গ) নাইট্রোজেন            (ঘ) অক্সিজেন

৬।Fec13 যৌগে  Fe এর সুপ্ত যোজনী কত ?

(ক) ০         (খ) ১     (গ) ২       (ঘ) ৩

৭। সালফারের অনুতে কয়টি পরমানু থাকে ?

(ক) ৫       (খ) ৬            (গ) ৭     (ঘ) ৮

৮। নিম্নের কোন যৌগটি পানিতে দ্রবীভূত হয় না ?

(ক) সোডিয়াম ক্লোরাইড                 (খ) সিলভার ক্লোরাইড

(গ) ক্যালসিয়াম ক্লোরাইড      

(ঘ) অ্যাালুমিনিয়াম ক্লোরাইড

৯। ম্যাগনেসিয়াম অক্সাইড কী ধরণের যৌগ ?

(ক) পোলার                 (খ) ধাতব

(গ) আয়নিক                (ঘ) সমযোজী

১০। নিম্নের কোনটি পোলার যৌগ নয় ?

(ক) H2O                  (খ)CH2OH 

(গ) CH4   (ঘ)  NaC1

১১। কোন মৌলের পরমানু ইলেকট্রন ত্যাগ করে ?

(ক) Ar                                (খ) He

(গ)   C1                              (ঘ) Na

১২। নিম্নের কোন যৌগটি দ্রবনে বিদ্যুত্ পরিবহন করে না ?

(ক)H2O                 (খ)C6H12O6 

(গ)   CaC12                   (ঘ) Na C1

১৩। ক্লোরিন পরমানু ইলেকট্রন গ্রহণ করে কোন পরমানুর ইলেকট্রন বিন্যাস অর্জন করে ?

(ক) হিলিয়াম                          (খ) সোডিয়াম

(গ) আর্গন                            (ঘ) নিয়ন

১৪। Na+ আয়নে ইলেকট্রন সংখ্যা কত ?

(ক) ১১        (খ) ১০         (গ) ০   (ঘ) ৯

১৫। অধাতুসমূহের বহিঃস্থ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে ?

(ক) ১         (খ) ২      (গ) ৩         ) ৫

১৬।৭/৩  Li+  মৌলটিতে কয়টি ইলেকট্রন আছে ?

(ক) ৭                         (খ) ৪

(গ) ৩                         (ঘ) ২

১৭। NH8  অনুর আকৃতি কিরূপ ?

(ক)রৈখিক                (খ) কৌণিক

(গ) পিড়ামিডীয়           (ঘ) চতুস্থলকীয়

১৮। প্রকৃতিতে কয়টি মৌল পাওয়া যায় ?

(ক) ১১৮                     (খ) ১০৯

(গ) ৯৮                      (ঘ) ১০১

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯ এবং ২০ নং প্রশ্নের উত্তর দাও:

অধাতু এবং অধাতুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন সৃষ্টি হয় । আবার বিক্রিয়ার সময় ধাতুসমূহ ইলেকট্রন ত্যাগ করে এবং সেই ত্যাগকৃত ইলেকট্রন অধাতুসমূহ গ্রহণ করে ।

১৯। অধাতুসমূহ ইলেকট্রন গ্রহণ করে পরিণত হয়-

(ক) ক্যাটায়নে                (খ) অ্যানায়নে

(গ) মৌলে                     (ঘ) যৌগে  

২০। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সৃষ্ট বন্ধন হচ্ছে-

(ক) সন্নিবেশ বন্ধন               

(খ) আয়নিক বন্ধন

(গ) ধাতব বন্ধন                 

(ঘ) সমযোজী বন্ধন

অনুধাবন

২১। আয়নিক যৌগের বিদ্যুত্ পরিবাহিতার জন্য দায়ী কোনটি ?

(ক) ইলেকট্রন (খ) প্রোটন (গ) আয়ন                 (ঘ) নিঊট্রন

২২।  এর একটি অনুতে বন্ধন জোড় ইলেকট্রন কয়টি ?

(ক) ১                                   (খ) ২

(গ) ৩                                   (ঘ) ৪

২৩। আয়নিক যৌগ কখন বিদ্যুত্ পরিবহন করতে পারে ?

(ক) কম তাপমাত্রায়          (খ) কঠিন অবস্থায়

(গ)  যৌগ থাকা অবস্থায়     (ঘ) দ্রবনীয় অবস্থায়

নিচের ছকটি ব্যবহার করে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও:

   মৌল           অরবিট বা প্রধান শক্তি স্তর                                       

                K             L             M            N

A             2              8              2             

B             2              8              8             

C             2              8              8              1

D             2              8              7             

২৪। ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে-

i.              A

ii.             C

iii.            D

নিচের কোনটি সঠিক ?

(ক) i ও ii        (খ) i ও iii      

(গ) ii ও iii       (ঘ) i, ii ও iii

২৫। C একটি যোজ্যতা প্রদর্শন করে কেন ?

(ক) ১টি ইলেকট্রন ত্যাগ করলেই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জিত হয়

(খ) ১টি ইলেকট্রন গ্রহণ করলেই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জিত হয়

(গ) ১টি ইলেকট্রন শেয়ার করলেই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জিত হয়

(ঘ) ১টি ইলেকট্রন ত্যাগ এবং ১টি ইলেকট্রন শেয়ার করলেই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জিতহয় ।

 

উত্তরমালাঃ ১। গ; ২। ঘ; ৩। খ; ৪। খ; ৫। ক; ৬। ক;৭। ঘ; ৮। খ; ৯। গ; ১০। গ; ১১। ঘ; ১২। খ; ১৩। গ; ১৪। খ; ১৫। ঘ; ১৬। ঘ; ১৭। গ; ১৮। গ; ১৯। খ; ২০। ঘ; ২১। গ; ২২। গ; ২৩। ঘ; ২৪। ক; ২৫। ক ।