স্মরণীয় পঙক্তি

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১৯:৪৭

শুনরে কিশোর ভাইরা আমার, সত্য পথের শরণ নে,

হারিয়ে তোরা যাস নে যেন অমানুষের অরণ্যে।

         

          আমরা কিশোর-সুনির্মল বসু

 

আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,

রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।

 

          আসমানী-কবি জসীম উদ্দীন

 

অন্যায় যে করে আর অন্যায় যে সহে

তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।

         

          ন্যায় দণ্ড-রবীন্দ্রনাথ ঠাকুর