২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ২০:৩৪

দেশে ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৪১ জন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে ৩০১ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এর বাইরে ঢাকা বিভাগে ২১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৬ জন, বরিশাল বিভাগে ১২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, খুলনা বিভাগে ২৬ জন, রংপুর বিভাগে ৪৭ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী ভর্তি হয়েছে।

এ বছর আক্রান্ত সবচেয়ে বেশি ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন সেপ্টেম্বর মাসে। মৃত্যু হয়েছে ৭৬ জনের। ১৪ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯১৫ জন। মৃত্যু হয়েছে ৪০ জনের।

ইত্তেফাক/এসএএস