এক্স ৫৭০ সিরিজের মাদারবোর্ডগুলো এএমডি রাইজেন ৩য় প্রজন্ম সাপোর্ট করে এমন ভাবে তৈরি করা হয়েছে। এর সব থেকে হাইলাইট ফিচারগুলোর মধ্যে আছে ১৬ ফেইস ডিজিটাল পাওয়ার ডিজাইন, পি সি আই ই ৪.০, হাই স্পিড জেন ৪.০ এস এস ডি সাপোর্ট, সঙ্গে উচ্চ গতির নেটওয়ার্ক কানেক্টিভিটি। মাদারবোর্ডে আরো আছে আরজিবি লাইটিং-এর জন্য আরজিবি ফিউশন ২.০ এবং নিউ বায়স ইউ আই।
এই সিরিজের বাজারমূল্য যথাক্রমে এক্স ৫৭০ অরোস মাস্টার ৪০ হাজার টাকা , অরোস ওয়াইফাই ৩০ হাজার টাকা, অরোস ইলাইট ২৩ হাজার ৫০০ টাকা ও অরাস গেমিং এক্স ১৮ হাজার ৫০০ টাকা। মাদারবোর্ডগুলো বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে।
এই সিরিজ থেকে যে কোনো একটি মাদারবোর্ড কিনলে পেয়ে যাবেন একটি ব্যাট ।
