পবিত্র ঈদুল আজহা-২০১৯ উপলক্ষ্যে আগামী পহেলা আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া) বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মধ্যে নতুন নোট বিনিময় করা হবে। এছাড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের নিম্নবর্ণিত শাখাগুলো থেকেও উক্ত সময়ব্যাপী ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যে কোনো মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।
৩০টি ব্যাংক ও শাখার নাম :ঢাকাস্থ এনসিসি ব্যাংক লিমিটেড, যাত্রাবাড়ী শাখা; জনতা ব্যাংক লিমিটেড, আব্দুল গণি রোড করপোরেট শাখা; অগ্রণী ব্যাংক লিমিটেড, জাতীয় প্রেসক্লাব করপোরেট শাখা; এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড, মিরপুর শাখা; সাউথইস্ট ব্যাংক লিমিটেড, কারওরান বাজার শাখা; সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা; উত্তরা ব্যাংক লিমিটেড, চকবাজার শাখা; সোনালী ব্যাংক লিমিটেড, রমনা করপোরেট শাখা; ঢাকা ব্যাংক লিমিটেড, উত্তরা শাখা; আইএফআইসি ব্যাংক লিমিটেড, গুলশান; ন্যাশনাল ব্যাংক লিমিটেড, মহাখালী শাখা; ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, মোহাম্মদপুর শাখা; জনতা ব্যাংক লিমিটেড, রাজারবাগ শাখা; পূবালী ব্যাংক লিমিটেড, সদরঘাট শাখা; সাউথইস্ট ব্যাংক লিমিটেড, কাকরাইল শাখা; ওয়ান ব্যাংক লিমিটেড, বাসাবো শাখা; ব্র্যাক ব্যাংক লিমিটেড, শ্যামলী শাখা; ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা, দক্ষিণখান; দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, বনানী শাখা; ব্যাংক এশিয়া লিমিটেড, ধানমন্ডি শাখা; দি সিটি ব্যাংক লিমিটেড, বেগম রোকেয়া সরণি শাখা; আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, নন্দীপাড়া শাখা; প্রাইম ব্যাংক লিমিটেড, এলিফ্যান্ট রোড শাখা; নারায়ণগঞ্জের মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, নারায়ণগঞ্জ শাখা এবং এক্সিম ব্যাংক লিমিটেড, শিমরাইল শাখা; গাজীপুরের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, গাজীপুর চৌরাস্তা শাখা এবং ইউসিবিএল, গাজীপুর চৌরাস্তা শাখা; সাভারের উত্তরা ব্যাংক লিমিটেড, সাভার শাখা ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, সাভার শাখা এবং কেরানীগঞ্জের ট্রাস্ট ব্যাংক লিমিটেড, কেরানীগঞ্জ শাখা। —প্রেস বিজ্ঞপ্তি
