ফটো ক্যাপশন

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২০:৪৬

 ‘আন্তরিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ’ স্লোগানে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১২৪তম শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের ইউছুফ মিয়াজী প্লাজার দ্বিতীয় তলায় ফিতা কেটে এর উদ্বোধন করা হয়

০০০

নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে সাউথইস্ট ব্যাংক কর্মকর্তাদের বাসা থেকে অফিসে যাতায়াতের জন্য ঢাকা শহরে সাউথইস্ট ব্যাংক বাস সেবার উদ্বোধন করল। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম প্রধান অতিথি হিসেবে বাস সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

০০০০

মসজিদের জন্য ওয়ালটন এসি কিনে লাখ টাকা পেলেন লক্ষ্মীপুরের রামগঞ্জের রড-সিমেন্টের ব্যবসায়ী মাহফুজুল হক। গত ১৫ জুলাই লক্ষ্মীপুরে ওয়ালটনের পরিবেশক শোরুম ‘মৌসুমী ইলেকট্রনিকস’ থেকে এসিটি কেনেন তিনি। গত ১৮ জুলাই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তার হাতে ১ লাখ টাকা হস্তান্তর করে ওয়ালটন কর্তৃপক্ষ।

০০০০

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) লোহাগাড়া শাখা কর্তৃক পরিচালিত চট্টগ্রামের লোহাগাড়ায় ‘চুনতি ব্যাংকিং বুথ উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. আনোয়ারুল আজিম আরিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এসইভিপি ও চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক প্রধান মুহাম্মদ ফোরকানুল্লাহ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম কবির, লোহাগাড়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হাফিজুর রহমানসহ ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ