টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ ৩ জনের মৃত্যু

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১৮:১১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১২ জন। 

বুধবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই বাসযাত্রী। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। সেটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় ঢাকাগামী রড ভর্তি অন্য একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের এক নারী যাত্রী নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ১৪ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। 

ওসি মো. জালাল উদ্দিন বলেন, নিহত ৩ বাসযাত্রীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ইত্তেফাক/এসএএস