কুমিল্লা প্রতিনিধি
‘আন্তরিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ’ স্লোগানে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১২৪তম শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের ইউছুফ মিয়াজী প্লাজার দ্বিতীয় তলায় ফিতা কেটে এর উদ্বোধন করা হয়। এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম শহীদুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালক আলহাজ মহিউদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া সিদ্দিকা ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম সুজন প্রমুখ।
