‘মিথ্যা খবরের জন্য পরিবারকে জবাবদিহি করতে হয়’

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২০:৪৯

 বিনোদন ডেস্ক

 

বলিউডে তারকাদের প্রেমের গুঞ্জন যেনো স্বাভাবিক ঘটনা। সেই গুঞ্জন কখনো সত্যি হয়, আবারো কখনো ঘটনা মোড় নেয় অন্যদিকে। অনেকদিন ধরে হার্দিক ক্রিকেট তারকা পাণ্ড্যর সাথে বলিউড তারকা উর্বশীর সম্পর্ক নিয়ে গুজব চলছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি ইউটিউবে একটি ভিডিও আপলোড হয়েছিল। কিন্তু সেটি একটি ভিত্তিহীন ভিডিও বলে দাবী করেতিনি। এবার পুরো বিষয়টি নিয়ে ‘ক্ষোভ’ প্রকাশ করলেন অভিনেত্রী উর্বশী রাউটেলা।

ইউটিউবে যে ভিডিওটি আপলোড হয়েছে, সেখানে লেখা হয়েছে, প্রাক্তন বয়ফ্রেন্ডের কাছ থেকে সাহায্য চাইলেন উর্বশী রাউটেলা।

উর্বশী বলেছেন, ‘আমার সঙ্গে হার্দিক পাণ্ড্যর কোনও সম্পর্ক ছিল না কোনও কালেই। আর এই ধরনের খবরের ফলে পারিবারিক জীবনে তাকে সমস্যার মুখে পড়তে হয়। কারণ আমাকে মিথ্যা খবরের জন্য পরিবারকে জবাবদিহি করতে হয়। উর্বশী আরো বলেন, ‘আমি বিনয়ের সঙ্গে সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেলকে অনুরোধ করছি, এই ধরনের হাস্যকর ভিডিও আপলোড করা বন্ধ হোক। আমার একটা পরিবার আছে যেখানে আমাকে এই সব কথার জবাব দিতে হয় এবং এই ধরনের ভিডিয়ো পরিবারে সমস্যার সৃষ্টি করে।’

ক্যারিয়ারে খুব বেশি সিনেমা এখনো জমা হয়নি তার। বর্তমানে তিনি ব্যস্ত আছেন ‘পাগল পান্ত’ শিরোনামে একটি সিনেমা নিয়ে।