যুব দলের বড়ো জয়

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২০:৫৫

স্পোর্টস রিপোর্টার

ইংল্যান্ড সফরে তৃতীয়বারের মতো ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। চলমান ত্রিদেশীয় সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে রবিবার রাতে তারা জিতে যায় সাত উইকেটের বড়ো ব্যবধানে। আজ পঞ্চম ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে যুবারা।

টস হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৪২ রান করে ইংলিশরা। ৫২ রানে চারটি উইকেট নেন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। সর্বোচ্চ ৬৮ রান করেন বেন চার্লসওর্থ।  জবাবে, ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ফেলে আকবর আলীর দল। মাহমুদুল হাসান জয় ৮১ ও তৌহিদ হূদয় ৭৫ রান করে জয়টা সহজ করে দেন। নয় বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।