জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান কয়েক মিনিট দেরিতে শুরু হতে পারে

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ১৫:৫০

প্রতিকূল আবহাওয়ার কারণে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান কয়েক মিনিট দেরিতে শুরু হতে পারে। শুক্রবার (১৭ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এমনটি জানিয়েছে।

তার আগে বেলা ২টা ৫৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিবৃতিতে বলা হয়, আমরা ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটির জন্য প্রস্তুত। বৈরী আবহাওয়ার কারণে অনুষ্ঠান শুরু হতে কয়েক মিনিট বিলম্ব হতে পারে।

আরও বলা হয়, তবে সবকিছু পরিকল্পনামাফিক চলছে। কিছু অতিথি ইতিমধ্যেই অনুষ্ঠানের স্থানে এসে পৌঁছেছেন। আমরা আমাদের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা প্রত্যক্ষ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

ইত্তেফাক/এমএএস