জেন্তাপুর (সিলেট) সংবাদদাতা
জৈন্তাপুরে রবিবার রাতে র্যাব ও থানা পুলিশের পৃথক অভিযানে নয়জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে পাঁচজন ডাকাত ও মাদক ব্যবসায়ী এবং গরুচোরসহ চারজনকে জনতা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর করে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ খান মো. মাইনুল জাকির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে চিহ্নিত ডাকাত দলের এক সদস্যসহ থানা পুলিশ ছয়জনকে গ্রেফতার করে। অপরদিকে ইয়াবসহ র্যাবের হাতে গ্রেফতার তিনজনকে আদালতের মাধ্যেমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা বজায়, চুরি, ডাকাতি ও মাদক মুক্ত রাখতে জৈন্তাপুর মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
