বরিশাল অফিস
সোমবার বরিশালে দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা এবং সাংস্কৃতিক উত্সবের উদ্বোধন করা হয়েছে। নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে শিশু আনন্দমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
জেলা প্রশাসনের সহায়তায় বরিশাল শিশু একাডেমি আয়োজিত শিশু আনন্দমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ এবং জেলা শিশু একাডেমি কর্মকর্তা পংকজ রায় চৌধুরী।
বিএম কলেজে রবীন্দ্রনাথ ও নজরুল
স্মরণে আলোচনা সভা
বরিশাল বিএম কলেজে সোমবার দুপুরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে লাইব্রেরি ভবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মরণে আলোচনা সভা, র্যালি ও কমিটি পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট লাল পতাকা সজ্জিত মিছিল নিয়ে কলেজের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএম কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রঞ্জিত মল্লিক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার সদস্য বদরুদ্দোজা সেকত, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বরিশাল জেলা সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক নীলিমা জাহান প্রমুখ।
