পাটগ্রামে বাল্যবিবাহের দায়ে কনের মা ও ভাইকে দণ্ড

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২১:১৪

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা

পাটগ্রামে রবিবার রাতে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টার অপরাধে কনে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মা ও বড়ো ভাইকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার ধবলসুতী কাইতারবাড়ী এলাকায় বাল্যবিবাহ দেওয়ার চেষ্টার খবর পান পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম। এ সময় অভিযান চালিয়ে কনের মা মঞ্জু বেগম ও বড়ো ভাই রতন ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও আব্দুল করিম তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

পাটগ্রাম থানার ওসি মনসুর আলী সরকার বলেন, সোমবার সকালে দণ্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।