সুযোগ বুঝে

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২০:০৭

 

সুযোগ বুঝে ধরব ছাতা

লাজ-শরমের বালাই কী?

আমি কারো বাপের খেতে

ফালের লাঙল চালাই কী?

 

আমার মগজ আমার বিবেক

সুযোগ বুঝেই করি রিমেক;

বাতাস বুঝেই টার্ন করি ভাই,

মওকা ছেড়ে পালাই কী?

 

এত কালের মতাদর্শ,

নরম-গরম সব আদর্শ

কিসের জন্য ক্যান্ ভুলেছি—

বুঝবে কোনো হালাই কী?