চৌমুহনীতে অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২১:১৬

চৌমুহনী  (নোয়াখালী) সংবাদদাতা

চৌমুহনী রেল স্টেশনের পূর্বপাশে রবিবার রাতে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনের খবর পেয়ে চৌমুহনী, মাইজদী, লক্ষ্মীপুর, ফেনী থেকে অগ্নিনির্বাপক দল এসে আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। চৌমুহনী অগ্নিনির্বাপক বাহিনীর স্টেশন অফিসার জহিরুল ইসলাম  জানান, তদন্তের পর অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে।