আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় সোমবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের সজল বেপারির পাঁচ বছরের ছেলে উদয় বেপারি খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খুঁজে পুকুর থেকে উদয়কে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিত্সক উদয়কে মৃত ঘোষণা করেন।
সৈয়দপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা জানান, সৈয়দপুরের কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ ডাঙ্গাপাড়ায় পুকুরে ডুবে রমজান নামে দেড় বছরের শিশু মারা গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে।
কাশিরাম বেলপুকুর ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরী জানান, শিশুটি ঐ এলাকার সাদেকুল ইসলামের ছেলে। সে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আরিফুর রহমান।
