মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের বিসিক শিল্প নগরীর একটি তুলা জিনিং মিলে গলায় ওড়না পেঁচিয়ে দিপা খাতুন নামের এক শ্রমিক মারা গেছে। সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দিপা খাতুন শহরের ফৌজদারি পাড়ার আব্দুল হামিদের স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে মিয়াপাড়ায় ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলেন। মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব শ্রমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দিপা খাতুন শহরের মিয়াপাড়ায় দীর্ঘদিন ধরে স্বামী-সন্তান নিয়ে ভাড়া বাসায় বাস করে আসছেন। তার একটি পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে রয়েছে।
