মাদারগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২১:১৮

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

মাদারগঞ্জে রবিবার রাতে রুমানা (৭) নামের এক শিশু সাপের কামড়ে মারা গেছে। উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গেছে, মৃত শিশুটি মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের পশ্চিম সুখনগরী গ্রামের রাশেল মিয়ার মেয়ে। রাতে বাড়িতে ঘুমিয়েছিলো। হঠাত্ তার পায়ে তীব্র যন্ত্রণা অনুভব করলে রুমানা চিত্কার দিয়ে ওঠে। পরে তার মা-বাবা শিশুটির পায়ে সাপের কামড়ের চিহ্ন দেখে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে শিশুটির মৃত্যু হয়।