সৈয়দপুরে বিদ্যুত্স্পৃষ্টে নারীর মৃত্যু

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২১:১৮

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরে সোমবার সকাল ১০টায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আছিয়া খাতুন (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলার দক্ষিণ নিয়ামতপুর গ্রামের মৃত শমসের আলীর স্ত্রী আছিয়া খাতুন গরু চরানোর জন্য বাড়ির পাশের দোলায় যায়। এ সময় মটরের জন্য টানা তারে বিদ্যুত্স্পৃষ্ট হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।