রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকুপের অপারেটরের গাফিলতির কারণে স্থানীয় প্রতিবন্ধী কৃষক বাবুল আকতার (৪২) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নের গাগরন্দ এলাকার গভীর নলকুপের এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নের চকদমদমা গ্রামের আলহাজ্ব চান মোহাম্মদের প্রতিবন্ধী ছেলে বাবুল নিজের জমিতে সেচের জন্য গভীরনলকুপের অপারেটর আয়ুব আলীর কাছে যায়। আয়ব আলী ওই প্রতিবন্ধী কৃষককে গভীরনলকুপের ভেতরের বোর্ডের সুইচ দিয়ে সেচের পানি নিতে বলেন। সে মোতাবেক বাবুল গভীর নলকুপের ঘরের ভেতরে গিয়ে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। বিষয়টি থানা পুলিশে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়েও থানায় ফিরে যায়।
তানোর থানা এসআই হামিদুর ইসলাম হামিদ বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে ছিলেন। কারো কোন অভিযোগ নেই। বিষয়টি ইউনিয়নের চেয়ারম্যান দেখবেন। চান্দুড়িয়া ইউপির চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, এটি একটি দুঘর্টনা। নিহতের পক্ষের লোকজনের কোন অভিযোগ নেয়।
ইত্তেফাক/কেআই
