মশা নিধনে কার্যকর পদক্ষেপ চাই

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২১:৪৮

প্রায় ৪০০ বছর আগে আফ্রিকায় জন্ম হয় অ্যাডিস মশার। অ্যাডিস মশা স্বচ্ছ পরিষ্কার পানিতে ডিম পাড়ে। এই মশা ডেঙ্গুজ্বরের মতো মারাত্মক রোগের বাহক। সামান্য কামড়ের মাধ্যমে ডেঙ্গু রোগটি ছড়িয়ে দিতে পারে একজন থেকে অন্যজনের শরীরেও। বর্তমানে বাংলাদেশে অ্যাডিস মশার উপদ্রব ব্যাপক হারে বিস্তার লাভ করছে। বিশেষ করে রাজধানীতে এর উপদ্রব বেশি। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশনের অ্যাডিস মশা নিধনে কার্যকর পদক্ষেপের অভাবে বলি হচ্ছে জনসাধারণের প্রাণ। অ্যাডিস মশার কামড়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন মশা নিধনে অমনোযোগী হওয়ায় একজন শিক্ষার্থীর অকাল মৃত্যুসহ প্রায় দেড় শ জন শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এই ভয়ানক পরিস্থিতিতে সরকারের উচিত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। জনগণেরও উচিত সরকারি কার্যক্রমে সহায়তা  দেওয়া।

আব্বাস উদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়