আঁলিয়স ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে শিবলী সিরাজের ‘ফ্রান্স, নৈসর্গিক ও অনন্ত: এক আলোকচিত্রীর অভিযাত্রা’ শীর্ষক একক আলোকচিত্র প্রদর্শনী। একটি গাড়ি ভাড়া করে তিনি মহাসড়ক এবং গ্রামাঞ্চলের পথেঘাটে ছুটে বেড়ান। ফ্রান্স জুড়ে তার এই ভ্রমণ, উত্তরের বেলাভূমি হতে দক্ষিণে এবং সমুদ্র হতে পাহাড়ে, বিশাল প্রকৃতির ছবি তুলেছেন তিনি। তুলে এনেছেন পাহাড়ি ঝরনায় ছুটে চলা নুড়ির চঞ্চলতা, এডোয়ার্ড মানের গ্রামের বাড়ি এবং ফ্রান্সের মানুষের জীবন। এসব থেকে বাছাই করা ছবিই স্থান পেয়েছে প্রদর্শনীতে। যা দর্শকদের ফ্রান্সের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। গত শুক্রবার প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার। প্রদর্শনীটি চলবে ৮ আগস্ট পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। রবিবার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।
কবি শামসেত তাবরেজীর প্রথম একক চিত্র প্রদর্শনী
লালমাটিয়ার দ্বীপ গ?্যালারিতে শুরু হয়েছে কবি শামসেত তাবরেজীর প্রথম একক চিত্র প্রদর্শনী মুহূর্তমা। কবির শৈশবের বন্ধুরা এসেছিলেন গত শনিবার উদ্বোধনী দিনে — শিল্পী শিশির ভট্টাচার্য, জাহিদ মোস্তফা, কবি মাশরুর আরেফিন প্রমুখ। শিল্পী মোস্তফা জামানের সঞ্চালনায় প্রদর্শনীর উদ্বোধনী পর্বে বক্তব্য দেন চিত্রকর মনিরুল ইসলাম, চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন, শিল্পী রশিদ আমিন প্রমুখ। চারকোল, প?্যাস্টেল, অ্যাক্রিলিকে আঁকা তাবরেজীর ছবির প্রদর্শনী চলবে ২২ আগস্ট পর্যন্ত।
