বিমানবন্দরে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১৯:২১

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

কমিটির সদস্যরা হলেন- ফায়ার সার্ভিসের ঢাকা জোন ৩ এর উপসহকারী পরিচালক মো. আব্দুল মান্নান, কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাহিদ মামুন ও ফায়ার সার্ভিস ঢাকা ১৯ এর ওয়্যারহাউজের ইন্সপেক্টর মো. তোজাম্মেল হোসেন। সদস্য সচিব করা হয়েছে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন।

কমিটিকে অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন পূর্বক অনুসন্ধান কার্যক্রমের জন্য ১৫ কর্মদিবস সময় দেওয়া হয়েছে। এই কার্যদিবসের মধ্যে তা সম্পন্ন করে নীতিমালা অনুসারে তদন্ত প্রতিবেদন অধিদপ্তরে দাখিল করতে বলা হয়েছে।

ইত্তেফাক/এমএএস